জাতীয়

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এবারের জামাতের বিশেষ আকর্ষণ হচ্ছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে এখানে নামাজ আদায় করবেন। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের…

নারায়ণগঞ্জে দূরপাল্লার রুটে চলছে লোকাল বাস, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

নারায়ণগঞ্জে দূরপাল্লার রুটে চলছে লোকাল বাস, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তজেলা রুটে যানবাহনের সংকট দেখা দেওয়ায় নারায়ণগঞ্জে লোকাল বাসগুলো এখন দূরপাল্লার যাত্রী পরিবহনে নেমেছে। এ কারণে বাড়ছে যাত্রী দুর্ভোগ, তেমনি কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন–সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড…

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিবৃতিতে বলা হয়েছে, গোপন সূত্র মারফত পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ খবর পায়, বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধ করার পর দুইজন বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বর্তমানে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, যাতে সুযোগ পেলে পুনরায় বাংলাদেশে ফিরে যেতে পারে। এ তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য এসটিএফ একটি অভিযান পরিচালনা করে এবং দুইজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তারা হলেন-রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), বাড়ি পটুয়াখালী, বাংলাদেশ এবং আলমগীর হোসেন (৩৪), বাড়ি ঢাকা, বাংলাদেশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ওই বিবৃতে বলা হয়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, আলমগীর হোসেন ওসমান হাদিকে খুন করে পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর থেকে তারা ভারতের বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। শনিবার (৭ মার্চ) রাতে বনগাঁ এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এসটিএফ থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং তাদের উপযুক্ত আদালতে পেশ করা হয়েছে। আসামিদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চলছে। পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনগাঁয় গত বছরের ২৯ ডিসেম্বর তাদের গ্রেপ্তার হয়। গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেবল সেটা স্বীকার করেছে। দেশের তদন্তকারী সংস্থার একাধিক কর্মকর্তাও বলছেন, এই দুজন আগেই গ্রেপ্তার বা আটক ছিল বলে তাদের কাছে তথ্য ছিলো।

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিবৃতিতে বলা হয়েছে, গোপন…

ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইন

ছুটির দিনেও ফিলিং স্টেশনে লম্বা লাইন

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজ শুক্রবার ছুটির দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে।ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছে ২৮ ফেব্রুয়ারি থেকে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল…

আনন্দ–উচ্ছ্বাস আর কৌতূহলে মুখর বইমেলার শিশুপ্রহর

আনন্দ–উচ্ছ্বাস আর কৌতূহলে মুখর বইমেলার শিশুপ্রহর

অমর একুশে বইমেলায় আজ শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। শিশুপ্রহরে মেলায় আসে নানা বয়সী শিশুরা। কেউ আসে বাবা-মায়ের হাত ধরে, কেউ–বা স্কুলশিক্ষকের সঙ্গে। বইয়ের স্টলে ঘুরে ঘুরে তারা খুঁজে বেড়ায় গল্প, ছড়া, রূপকথা কিংবা বিজ্ঞানভিত্তিক বই। অনেকেই প্রথমবারের মতো বইমেলায় এসে…

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব…

দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও

দেশে ১৩ মাসে ৩২ ভূমিকম্প, উৎপত্তি কম ঝুঁকির অঞ্চলেও

ভূমিকম্পপ্রবণ তিনটি প্লেটের সংযোগস্থলে আছে বাংলাদেশ। তাই এ দেশে যে ভূমিকম্প মাঝেমধ্যে হবে, সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি দেশের মধ্যে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভূমিকম্পের কম ঝুঁকির অঞ্চল হিসেবে পরিচিত দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে…