গোদাগাড়ীতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে লিজ বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দে সরকারি খাসপুকুর ইজারা প্রদানকে কেন্দ্র করে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাদারপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি এএম বেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি খাসপুকুর অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে।…
