নারায়ণগঞ্জে দূরপাল্লার রুটে চলছে লোকাল বাস, নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তজেলা রুটে যানবাহনের সংকট দেখা দেওয়ায় নারায়ণগঞ্জে লোকাল বাসগুলো এখন দূরপাল্লার যাত্রী পরিবহনে নেমেছে। এ কারণে বাড়ছে যাত্রী দুর্ভোগ, তেমনি কয়েক গুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন–সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় এমন অসংখ্য চিত্র দেখা গেছে। নারায়ণগঞ্জের ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট…
