নওগাঁর মান্দায় বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেনের নিয়মিত অফিস ফাঁকি
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ের কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার (১১ মার্চ) সকাল থেকে মান্দা উপজেলা বিআরডিবি কার্যালয়ে অবস্থান নেন গণমাধ্যমকর্মীরা। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ওই কর্মকর্তার দেখা মেলেনি। সরকারি চাকরি সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্র অনুযায়ী সরকারি…
