জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন
এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার পর বিচার চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নে ভয়াবহ এ ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে আবারও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থার গভীর সংকটের প্রতিফলন ঘটল। প্রথমে ধর্ষণ, এরপর বিচার চাইতে গিয়ে হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং শেষ পর্যন্ত অপহরণ ও হত্যা। এই ধারাবাহিকতা দেখায়, দায়মুক্তির সংস্কৃতি কতটা ভয়ংকর হয়ে…
