রুয়েটে প্রথমবারের মতো রিভার্স ওসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার অবসান হতে চলেছে। সোমবার (৩০ মার্চ) প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে আধুনিক ‘রিভার্স ওসমোসিস’ (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এর মাধ্যমে আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পানীয় জল নিশ্চিত হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নবনির্মিত…
