নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নওগাঁ প্রতিনিধি:

“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নওগাঁয় শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ব্রত পাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান, জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। পরে বেলুন ও ফেস্টুন উড়ানো এবং সদর উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষ সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট