রেশম বোর্ডের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথভাবে উদযাপন করেছে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড। দিবসটি উপলক্ষে বুধবার সকালে মহাপরিচালক তৌফিক আল মাহমুদের নেতৃত্বে সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দিবসটিতে জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক (অর্থ ও পরিকল্পনা) ড. এম, এ মান্নান, পরিচালক মু: রেজা হাসানসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের এবং আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ  উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট