জয়পুরহাট ডায়রিয়ার প্রকোপ তিন দিনে হাসপাতালে শতাধিক রোগী ভর্তি
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে হঠাৎ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। গত ৩দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দেড় শতাধিক রোগি জয়পুরহাটের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। রোগির চাপে হাসপাতালের তৃতীয় তলার ডায়রিয়া ওয়ার্ড নীচ তলায় স্থানান্তর করেও জায়গা না হওয়ায় মেঝেতে রোগিদের চিকিৎসা চলছে। পুরো ওয়ার্ড ছাপিয়ে করিডোর পর্যন্ত রোগিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ্য হওয়ায় অনেক রোগি ফিরেও গেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যানুসারে, গত ৩০ মার্চ থেকে ১এপ্রিল রাত্রি পর্যন্ত গত ৩দিনে ডায়রিয়া আক্রান্ত দেড় শতাধিক রোগি এ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বৃহস্পতিবার (২এপ্রিল) এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ২৪ঘন্টায় হাসপাতালটিতে ২৬জন ডায়রিয়ার নতুন রোগি ভর্তি হয়েছেন। আগের ভর্তিকৃতদের মধ্যে ৩৬জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। র্বতমানে (বৃহস্পতিবার) এ হাসপাতালের বেড ও মেঝেতে মিলে ডায়রিয়া আক্রান্ত মোট ৫২রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন,‘হঠাৎ করেই হাসপাতালে শিশু ডায়রিয়ার রোগি বেড়ে গেছে। ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগিদের হাসপাতালের নীচ তলায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ডায়রিয়া পানি বাহিত রোগ। খাবারের ত্রুটি থেকেই এর ব্যাপকতা বেড়েছে। হাসপাতালে ভর্তি সব রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। ওষুধের কোন সংকট নেই।
