তানোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে অনুষ্ঠিত হয় সভা। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন শৃঙ্খলার সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি মোয়াজ্জেম। তিনি বলেন চলতি মাসে থানায় ৪১ টি মামলা হয়েছে, তার মধ্যে নারী শিশু নির্যাতন আইনে ১৫টি মামলা হয়েছে।

এছাড়াও আইন শৃঙ্খলা স্বাভাবিক আবস্থায় আছে। মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন তার বক্তব্যে বলেন, আমার দপ্তর থেকে টাকা ও মোবাইল চুরি হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াজেদ আলী বলেন, আমার দপ্তরের সামনে ওষুধের খালি বোতল ভর্তি বস্তা ছিল সেটি চুরি হয়েছে।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান,  কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, টিএইচও বার্নাবাস হাসদাক, মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট