পোরশায় উপজেলা পরিষদের মাসিক সভা
পোরশা প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুল হক টিটুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
