বাঘায় সংসার ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ!

বাঘা প্রতিনিধি

বাঘা উপজেলায় দুই সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পালানোর অভিযোগ উঠেছে ইসরাত জাহান রিহা (২৪) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। রিহা উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি রুস্তমপুর গ্রামে। উজ্জ্বল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

উজ্জ্বলের ভাই সাজেদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৪ জুলাই) বাঘা থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গৃহবধূ রিহা ৬ বছরের মেয়ে উম্মে আছিয়া ও ৩ বছরের ছেলে আবু ওবায়দাকে নিয়ে বাড়ি থেকে চলে যান। তিনি সঙ্গে করে এসএসি থেকে ডিগ্রির সনদ, জন্মনিবন্ধন ও প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে গেছেন।

স্বামীর পরিবারের অভিযোগ, বিয়ের আগেও রিহা একবার এভাবে চলে গিয়েছিলেন। এ বিষয়ে জানতে রিহার মুঠোফোনের দুইটি নম্বরে কল করা হলেও সাড়া পাওয়া যায়নি। বাঘা থানার (ওসি) সেরাজুল হক জানান, একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের উদ্ধারের অভিযান চলছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট