ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতির বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাসভবনে ককটেল হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনায় ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে ভবানীগঞ্জ চানপাড়াস্থ আব্দুর রাজ্জাকের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ ও ঘন্টা ব্যাপি গুলি বর্ষণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে এবং  মিছিলে আওয়ামী লীগকে দায়ী করে দলটির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। এদিকে দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় আব্দুর রাজ্জাকের বাসায় ককটেল হামলা  ও এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনায় প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

 সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা গভীর রাতে আমার বাস ভবনে ককটেল হামলা ও এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। দীর্ঘ দিন ধরে যারা রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি সংস্কৃতিতে অভ্যস্ত, তারাই আবারো এলাকায় শান্তি পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসনের কাছে দাবি সুষ্ঠ তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করুন।’ সংবাদ সম্মেলনে তার সাথে ব্যক্তিগত কোন শত্রুতা নেই বলে দাবি করে জানান, আগামী পৌরসভা নির্বাচনে তিনি প্রস্ততি নিচ্ছেন এবং সবার সাথে তার ভালো সম্পর্ক। তবে স্থানীয় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তাকে আতঙ্কিত করতে বা সেখানে যাওয়া বিরত রাখার উদ্দেশ্য কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া, তাহেরপুর পৌরসভার সভাপতি ও সাবেক মেয়র আন.ন ম সামসুর রহমান মিন্টু, ্উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজোহা সরকার বাদশা প্রমুখ। সংবাদ সম্মেলনে ডিএম জিয়াউর রহমান জিয়া বলেন, আর যেন শান্তির বাগমারায় সর্বহারা ও জেএমবির মত কলঙ্কিতরা অপকর্মে মাথাচাড়া দিতে না পারে। ‘ফ্যাস্টিটেরা এখনও সৌচ্ছার। এদের গতিবিধি লক্ষ্য করবেন। আব্দুর রাজ্জাক শহিদ সেকেন্দার আলীর যোগ্য সন্তান কোন সকল ভয়ভীতিকে সহসীকতার সাথে মোকাবেলা করতে প্রস্তুত। সবাইকে নিয়ে আমরা বাগমারাকে স্বনির্ভর বাগমারা দেখতে চায়।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর বিএনপির আহবায়ক আকতারুজামান বল্টু, বিএনপি নেতা আকরাম হোসেন, হামিরকুৎসা ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বিএনপি নেতা মকলেছুর রহমান মামুনুর রশিদ মামুন, মহুরী মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট