গ্যালারিতে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন

গ্যালারিতে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর দর্শকহীন স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্তে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। টুর্নামেন্টের প্রাণ ফেরাতে এবং গ্যালারিতে সমর্থকদের প্রবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা।

মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটেরকারণে পিএসএলের ম্যাচগুলো দর্শকহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, সরকারি ব্যয় সংকোচন এবং জনগণের চলাচল সীমিত রাখতেই করাচি ও লাহোরের স্টেডিয়ামে সাধারণ দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

লিগের আমেজ হারিয়ে যাওয়ার আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দাবি তুলে ধরেছেন। লাহোর কালান্দার্সের আতিফ রানা বলেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের উৎসব, কিন্তু ভক্তদের ছাড়া এটি অসম্পূর্ণ।’

করাচি কিংসের মালিক সালমান ইকবাল হতাশা ব্যক্ত করে বলেন, ‘প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি স্টেডিয়াম দেখা অত্যন্ত কষ্টের। পিএসএল চলে জনগণের শক্তির ওপর, দয়া করে তাদের মাঠে ফেরার অনুমতি দিন।’

পেশেয়াার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি এই লিগকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ‘ভক্তদের আবেগ ও উপস্থিতিই এই লিগের আসল আত্মা।’

নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যানের মালিক ফাওয়াদ সারওয়ার জানান, উদ্বোধনী ম্যাচেই দর্শকদের অভাব তীব্রভাবে অনুভূত হয়েছে। প্রতিটি বাউন্ডারি ও উইকেটে গ্যালারির গর্জন ফিরে পাওয়া জরুরি।

ইসলামাবাদ ইউনাইটেডের আলী নাভী এবং রাওয়ালপিন্ডিজের আহসান তাহিরও প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছে একই আবেদন জানিয়েছেন। তাদের মতে, মাঠের প্রতিটি চার-ছক্কায় দর্শকদের চিৎকারই পিএসএলকে বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *