আমেরিকান এম্বাসেডরের সাথে রাজশাহী বাণিজ্যিক মৎস্যচাষী মালিক সমিতির সাক্ষাত
রাজশাহী জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমিতির নেতৃবৃন্দ আমেরিকান এম্বাসেডর ব্রেন টি. ক্রিস্টেনশন এবং সংরক্ষিত আসনের মহিলা এমপি মাহমুদা হাবিবার সাথে গত রোববার সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় নেতৃবৃন্দ আমেরিকান এ্যাম্বাসেডর ও মহিলা এমপি কে ক্রেস্ট এবং সনদ প্রদান করেন। তাঁরা সমিতির চাষীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। ভবিষ্যতে মাছ দেশের বাইরে রপ্তানির ক্ষেত্রে কারিগরি সহযোগিতা করবেন এবং ফিসারি প্রসেসিং জোন স্থাপনের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান রিংকু (সাবেক সভাপতি রাজশাহী চেম্বার অফ কমার্স) সমিতির সভাপতি মোঃ সাদিকুল ইসলাম (মেজো), সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার, ট্রেজারার ডঃ অক্ষয় কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান, সদস্য গোলাম সাকলাইন, মোঃ আব্দুল হালিম, মোঃ বাচ্চু মিয়া, মোঃ মনসুর রহমান, মোঃ আতিকুর রহমান।
