রাবিতে উপজাতি মানুষের জীবনমান উন্নয়নে কর্মশালা
স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য বিজ্ঞান গবেষণায় রাজশাহী ও রংপুর বিভাগের উপজাতি ও অউপজাতি মানুষের জীবনমান উন্নয়নে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি বিষয়ক কর্মশালা গতকাল বৃহস্পতিবার দুপুরে রাবি পরিসংখ্যান বিভাগের মিলনাতয়নে অনুষ্ঠিত হয়। হিট -এটিএফ – ডব্লিউ -৩( এ), পিন ১৩১৪৩ প্রজেক্টের অংশ হিসেবে রাবি পরিসংখ্যান বিভাগের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মনসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হিট প্রজেক্ট এর এসপিএম ড. মুহাম্মদ গোলাম হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের এএসপিএম প্রফেসর ডক্টর আবু সাঈদ আল মামুন। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর সাইদুর রহমান, প্রফেসর ড. রিফতার হোসেন, রাবি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নাজিব ওয়াদুদসহ পরিসংখ্যান বিভাগের প্রফেসর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সঞ্চালনা করেন প্রফেসর ড. ফারহানা হাসান।
কর্মশালায় জানানো হয় রাজশাহী ও রংপুর বিভাগে প্রায় ১০ প্রজাতির উপজাতি রয়েছে। তাদের জীবন মান উন্নয়নে এই প্রকল্পের আওতায় নানা ধরনের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।
