নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫
স্টাফ রিপোর্টার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার আরএমপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
