নাচোলে নিরাপদ ফসল উৎপাদন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য (ফসল) উৎপাদন বিষয়ক ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরামের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন নূসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দীন খান এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী রেজাউল করিম। পার্টনার কংগ্রেস উপলক্ষে আয়োজিত তিনটি প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (এঅচ) অনুসরণ করে এ অঞ্চলে উৎপাদিত বিভিন্ন রপ্তানিযোগ্য ফল প্রদর্শন করা হয়।
