গোদাগাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গতকাল সোমবার সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” এর আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারগণের সাথে রক্ষাগোলা নেতৃতৃন্দের “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামসুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইসরাত জাহান এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো: নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কী-নোট উপস্থাপন করেন সহ সমন্বয়কারী মো: শাহাবুদ্দিন। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহা: আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেনসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আতিকুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি, এবিএম কামরুজ্জামান, মো: আব্দুল বাতেন, মো: হায়দার আলী, সারোয়ার সবুজ টিপু সুলতান, মো: মিজানুর রহমান, মো: সাওয়ার হোসেন, মো: টিপু সুলতান। মতবিনিময় সভায় মুক্ত আলোচনার প্রতিিিট প্রশ্নের সমাধান দেন অনুষ্টানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
