ডিসির সাথে মৎস্যচাষী সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেড সমাজসেবা সমবায় সমিতি নিবন্ধন পাওয়ায় রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। সাক্ষাতকালে তারা মৎস্যজীবীদের মাছ বিক্রিতে প্রতিমন ৪৬ কেজির পরিবর্তে ৪০ কেজি এবং মৎস্য সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাদিকুল ইসলাম মেজো, সাধারণ সম্পাদক মোঃ খায়রুল বাশার, ট্রেজারার অধ্যক্ষ কুমার সরকার, সাংগঠনিক সেক্রেটারি মোঃ হাসিবুল হাসান, নির্বাহী সদস্য মাসুদুর রহমান রিংকু ও মো: মেহেদী হাসান মিলন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
