নাটোরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মইনুল হক চুনুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) গভীর রাতে চুনুর বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মইনুল হক চুনু সিংড়ার কলম ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত লাল প্রামাণিকের ছেলে। তিনি কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। মাহিদুল ইসলাম মানিক সিংড়ার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
