নগরীতে সচেতন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতন সোসাইটি বাস্তবায়িত “গেম চেঞ্জার-২” প্রকল্পের উদ্যোগে এবং এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কর্ম এলাকার কিশোর-কিশোরী ক্লাবসমূহে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার কাঁকনহাট পৌর এলাকার গোল্ডেন আই মডেল স্কুল প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোবারক হোসেন, ডিজিএম, কাঁকনহাট পল্লী বিদ্যুৎ জোন অফিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, বাংলাদেশ পুলিশ, কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র এবং তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, গোল্ডেন আই মডেল স্কুল, মো: বকুল হোসেন প্রধান প্রশিক্ষক বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন। অনুষ্ঠানে মেহগনি, অর্জুন ও কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই দিনে আরও তিনটি কিশোর-কিশোরী ক্লাবে মোট ৯৭টি গাছের চারা রোপণ করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বছর প্রকল্পের আওতাধীন ১৫টি কিশোর-কিশোরী ক্লাব এবং ১২টি স্পোর্টস ক্লাবে মোট ২,০০০টি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট