নিয়ামতপুর এমপিকে সংবর্ধনা
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতি এক সংবর্ধনার আয়োজন করে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তৃতায় বলেন শিক্ষার্থীদের যাতে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের তো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতি তো করেন নিয়ামতপুর মাদ্রাসা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি জনাব মোস্তফা কামাল ১জুন সকাল ১১ টায় নিয়ামতপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনেঅনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গোধুরিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন সৌরপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ নিয়ামতপুর থানার এস আই এমদাদুল হক।নিয়ামতপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তৈবুর রহমান। গাঙ্গুল মহাভার মাদ্রাসার সুপার জনাব নওশাদ আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকজনাব শফিউল্লাহ সোনার বক্তৃতা করেন। মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়ারসম্বলিত স্মারকলিপি পাঠ করেন বৌধুরিয়া ডাঙ্গাপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মমতাজ উদ্দিন।মাদ্রাসার শিক্ষক কর্মচারী পক্ষেঅপর একটিস্মারকলিপি পাঠ করেন মাওলানা শাজাহান কবির।
