মান্দায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে আজ সারা দেশের ন্যায় মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়ম্বর পূর্ণভাবে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬’ পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা বলেন,তামাক শিল্প এখন আর শুধু সিগারেট বিক্রি করে না। তারা নতুন পণ্য তৈরি করেছে — ই-সিগারেট, নিকোটিন পাউচ, হিটেড টোব্যাকো প্রোডাক্ট এবং সিন্থেটিক নিকোটিন ডিভাইস — যেগুলো আধুনিক, নিরাপদ এবং আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই পণ্যগুলো বিশেষভাবে শিশু ও কিশোর-কিশোরীদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “প্রতি বছর তামাক সেবনে বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু হয় এবং এটি ব্যক্তি ও পরিবারের আর্থিক ও সামাজিক ক্ষতি ডেকে আনে।
