বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

নতুন প্রভাত ডেক্স
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।অনলাইন সংবাদ
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকার জাহাঙ্গীর মোল্লা (৬৫), তাঁর স্ত্রী মাজেদা আক্তার (৫৫), জাহাঙ্গীর মোল্লার ভাই আলমগীর মোল্লা (৬০), আলমগীরের স্ত্রী খুশিদা বেগম (৫০) এবং অ্যাম্বুলেন্সচালক কাওছার হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিআরটিসির একটি বাস ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স মাদারীপুর থেকে ফরিদপুরে আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে শংকরপাশা এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে চালকসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বাসটির বড় ধরনের ক্ষতি হয়নি।

দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান নিহত জাহাঙ্গীর মোল্লার স্বজনরা। এ সময় নিহতদের স্বজন জাফরিন আক্তার বলেন, তাঁর মেজ মামা আলমগীর মোল্লা কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। চিকিৎসার জন্য রোববার সকালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরে নেওয়া হচ্ছিল। কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। একই ঘটনায় মারা যান তাঁর দুই মামা ও দুই মামী।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। অ্যাম্বুলেন্সের চার যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যান। মরদেহগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট