নাচোলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ও ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর যৌথ আয়োজনে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মে (শনিবার) সকালে নাচোল উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলায় কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (অঅঈঙ) এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের অংশগ্রহণে আয়োজিত এই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়া। সভায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন গ্রাম আদালত প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প সময়ে, অল্প খরচে এবং হয়রানিমুক্ত উপায়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম।

 সভায় উপজেলার ইউনিয়নগুলোতে চলমান গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তি এবং আইনি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও বিচার-বিশ্লেষণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ পর্যায়ের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নাসির উদ্দিন।সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন নাচোল সদর ইউনিয়ন পরিষদ, কসবা ইউনিয়ন পরিষদ ও নেজামপুর ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ (অঅঈঙ)। সভায় বক্তারা মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার জন্য ইউপি সচিব ও হিসাব সহকারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট