মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার

গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে মারা গেছেন অভিনেতা দিলু মজুমদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতা মামুনুর রশীদ। তিনি জানান, হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু। সঙ্গে সঙ্গে তাঁকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।মামুনুর রশীদ বলেন, ‘এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাঁকে বাঁচানো যায়নি। এটা আমাদের নাট্য অঙ্গনের জন্য অনেক শোকের। এমন অভিনেতা ও সংগঠক খুঁজে পাওয়া খুবই কঠিন।’াগে থেকে কোনো অসুস্থতা ছিল কি না, জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, ‘কয় দিন ধরেই তাঁর শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তাঁর সঙ্গে কথাও হয়েছিল। পরে বলল, চিকিৎসা করাচ্ছে। ইসিজি করিয়েছিল। সেখানেও তেমন কিছু ধরা পড়ল না। এর মধ্যে হঠাৎ করে গতকাল তাঁর মৃত্যুসংবাদ ব্যথিত করেছে।’ সূত্র: প্রথম আলো
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট