নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর  মতিহার ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবারে দিবাগত রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, নগরীর মতিহার থানার ধরমপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত মনসুরের ছেলে তৌহিদ (৪০) ও বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত সিরাজ উদ্দিন আকনের মেয়ে ও মৃত শহিদের স্ত্রী মাসুদা (৫০)।

নগর পুলিশ জানায়, রাত ৮টার দিকে মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া এলাকা থেকে তৌহিদকে ও  একই রাত ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে মাসুদাকে আটক করা হয়। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তৌহিদের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ২ টি মাদক মামলা চলমান রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট