পরিবহন মালিক সমিতির নির্দেশনা কোরবানির পশু কোন হাটে যাবে ট্রাকে লিখতে হবে নাম-ঠিকানা

কোরবানির পশু কোন হাটে বিক্রির জন্য পরিবহন করা হবে তা ট্রাকের সামনে ব্যানারে দৃশ্যমান করে লিখে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার সমিতির মহাসচিব মো. সাইফুল আলম এক বিবৃতিতে এ নির্দেশনা দেন। বিবৃতিতে সাইফুল আলম বলেন, সরকারের সঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক দেশের যে কোনো স্থান থেকে কোরবানির পশু (গরু, ছাগল, মহিষ ইত্যাদি) ট্রাকে পরিবহন করার ক্ষেত্রে তা কোন হাটে বিক্রির জন্য নেয়া হচ্ছে তা (হাটের নাম ও ঠিকানা) ট্রাকের সামনে অবশ্যই সুস্পষ্টভাবে ব্যানারে দৃশ্যমান করে লেখা থাকতে হবে; যেন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণসহ রাস্তায় অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত বা অসুবিধার সম্মুখীন হতে না হয়। পশু পরিবহনের ক্ষেত্রে অন্য কারও দ্বারা বাধাগ্রস্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার পরামর্শ দেয়া হলো বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট