যুদ্ধের হুঙ্কার ইসরাইলের, শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের ঘোষণা ইরানের
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়ে উঠেছে। ইসরাইলের পুনরায় সামরিক অভিযানের হুমকির বিপরীতে ইরান ঘোষণা দিয়েছে, বিজয় না হওয়া পর্যন্ত তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। গতকাল শুক্রবার (১৫ মে) ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজয় ও সামর্থ্যের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস জোগায় আমাদের বিশ্বাস ও আস্থা।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইরানি এফ-৫ যুদ্ধবিমান মার্কিন ঘাঁটির ওপর দিয়ে মিশন সম্পন্ন করে সফলভাবে ফিরে আসতে সক্ষম হয়েছে।
এদিকে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১১ জানিয়েছে, তেল আবিব ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর স্পষ্ট বার্তা দিয়েছে। অন্যদিকে, চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইরান যুদ্ধের অবসান না ঘটিয়ে উল্টো সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন। ইরান এই পরিস্থিতিতে আরব আমিরাতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছে। সূত্র: ইনকিলাব
