নতুন পে স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় খবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে। সচিবালয় সূত্রে জানা গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে। প্রস্তাবিত ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ (গ্রেড অনুযায়ী তালিকা) নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে। সূত্র: দেশ রূপান্তর

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট