কর দিতে হবে না যেসব মোটরসাইকেলে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা কর আরোপের প্রস্তাব থাকছে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে। সূত্র জানায়, নতুন কাঠানো অনুযায়ী মোটরসাইকেলের ওপর এ কর কার্যকর হবে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে কোনো কর থাকছে না।
নতুন কাঠামো অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা আগ্রিম আয়কর নির্ধারণ করা হতে পারে। এছাড়া ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ নিয়ে আলোচনায় হচ্ছে। সূত্র: কালের কন্ঠ
