১ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে: সংস্কৃতিমন্ত্রী
আগামী ১ আগস্টে মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। গতকাল মঙ্গলবার জুলাই স্মৃতি জাদুঘর (সাবেক গণভবন) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। নিতাই রায় চৌধুরী বলেন, ব্যাপক উদ্যমে জুলাই স্মৃতি জাদুঘর কাজ করে চলেছি। কাজ সম্পন্ন হলেই আমরা আশা করছি জুলাই মাসে অথবা আগস্টের ১ তারিখে এই জাদুঘরটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী উদ্বোধনের একটি সময় নির্ধারণ করে দেবেন এবং তার নির্ধারিত সময় অনুযায়ী আমরা জাদুঘরটি উন্মুক্ত করব। একই সময়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সূত্র: কালের কন্ঠ
