নগরীতে মাদক কারবারী আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ মাদক কারবারীকে আটক করেছে। গত রোববার দুপুরে নগরীর খোঁজাপুর (জাহাজঘাট) এলাকা থেকে তাকে আট করে পুলিশ। আটককৃতর নাম জাব্বার (৪৮)। তিনি রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর (মোহাব্বতের ঘাট) গ্রামের মৃত খোসমাহমুদের ছেলে। নগর পুলিশ জানায়, রোববার বিকেলে পৌনে ৩ টায় মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাব্বারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
