নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ফাইনাল খেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ মে) সকাল থেকেই জেলা স্টেডিয়ামে আটটি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম.এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বালকদের কাবাডি খেলায় সাপাহার উপজেলাকে হারিয়ে পোরশা উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের কাবাডি খেলায় মান্দা উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ান। বালকদের ফুটবল খেলায় আত্রাই উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের ফুটবল খেলায় পোরশা উপজেলাকে হারিয়ে ধামইরহাট উপজেলা চ্যাম্পিয়ান। বালকদের ক্রিকেট খেলায় ধামইরহাট উপজেলাকে হারিয়ে মান্দা উপজেলা চ্যাম্পিয়ান হয়। বালিকাদের ক্রিকেট খেলায় রানীনগর উপজেলাকে হারিয়ে পত্নীতলা উপজেলা চ্যাম্পিয়ান।
