পবায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মুরগীর বাচ্চা বিতরণ

স্টাফ রিপোর্টার বিকল্প আয়ের সুযোগ তৈরিতে রাজশাহী পবা হরিপূর এলাকার প্রান্তিক জনগোষ্ঠী আদিবাসি সম্প্রদায়ের মাঝে ব্র্যাকের মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টাই ৫০ জন হত দরিদ্র আদিবাসি সম্প্রদায়ের মাঝে মোট ৫০০টি মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে । প্রতিটি পরিবার বিনামূল্যে ১০টি মুরগীর বাচ্চা দেওয়া হয়েছে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মোল্লাপাড়া রাজশাহী অঞ্চল ১ এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক  (দাবি) মো: মোস্তাফিজুর রহমান,পবা রাজশাহী ১ এর এরিয়া ম্যানেজার (এস এস লিড জেনারেশন) মোঃ হেলাল উদ্দিন, হরিপুর, মোল্লাপাড়া,রাজশাহী -১ অঞ্চলের শাখা ব্যবস্হাপক (দাবী) রশিদা ইয়াসমিন  ব্র্যাক মোল্লাপাড়া রাজশাহী অঞ্চল ১ এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক(দাবি) মো: মোস্তাফিজুর রহমান বলেন হত দরিদ্র আদিবাসি সম্প্রদায়ের পরিবারগুলোকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টিই এই উদ্দেশ্য। ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষকে আরও এতে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে ব্র্যাকের । তিনি আরোও বলেন, মুরগী পালন গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য সহজ ও টেকসই আয়ের উৎস হতে পারে। উপকারভোগীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ তাদের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট