পবায় প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

পবায় প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা রাজশাহী জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় জিআর চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শনিবার (২ মে) বিকেলে পবা মুরারীপুরে সংস্থা জেলা কার্যলয়ে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,ভিক্ষাবৃত্তি না করার জন্য প্রতিবন্ধীদের কর্মকর্মস্থান সৃষ্টি ও বেকার ভাতা প্রদানের আহ্বান জানান তিনি ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “প্রতিবন্ধী জনগোষ্ঠীর ‘মুষ্টিবদ্ধ হাতকে’ দেশের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা হবে। একইসাথে, প্রতিবন্ধীদের অধিকার ও সকল দাবি-দাওয়া জাতীয় সংসদে যথাযথভাবে তুলে ধরে তা আদায়ের ব্যাপারেও তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সরকারি সকল সাহায্য-সহযোগিতা ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে রাজশাহীর পবা উপজেলা কর্মকত্তাকে আহবান জানান। দেশের প্রতিটি কাজে প্রতিবন্ধীদের অন্তত আংশিক অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মোসা. জরিনা খাতুন ।

বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ইবনুল আবেদীনসহ বিএনপি’র নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে চাল এবং ২ ডজন ঢেউটিন বিতরণ করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট