মহাদেবপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
মহাদেবপুর প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ডাকবাংলো মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম বিনতে আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খুরশিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছা. ইতিয়ারা পারভীন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, থানা বিএনপির সহ সভাপতি মো. জাহারুল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু, বিএনপি নেতা মো. মিরাজুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. মোজাফফর রহমান, খাজুর ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. এনামুল হক, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নাজনীন ও ধারাভাষ্যে ছিলেন মো. আব্দুল আলিম। উদ্বোধনী খেলায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল এবং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম শহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল এতে অংশগ্রহণ করেন।
