পোরশায় শিক্ষক সমিতি গঠন

পোরশা প্রতিনিধি : নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফাকুল আসেকিন ও সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রইচ উদ্দিনকে সাধারন সম্পাদক এবং মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এতে নির্বাচনী বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ঘাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার। সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন আলোরপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালাউদ্দিন, সিরাজুল ইসলাম বালিয়াচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, শুড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রাইহান, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এসরাফুল আলম, বেলখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সারোয়ার জাহান পলাশ ও পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফা কামাল।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts