ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলো। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হয়েছে চলমান জ্বালানি সংকট নিরসনে। বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে নিজেদের কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিল বিরোধী দল। সাড়া দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলার আগ্রহ জানিয়ে স্পিকারের কাছে বার্তা পাঠালেন। বক্তব্যে তুলে ধরলেন ১০ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে আলোচনা করার। কমিটির বৈঠকে বিরোধীদলের পরামর্শ সংকট মোকাবিলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন সংসদ নেতা। পরে বিদ্যুৎ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেন সংসদ নেতা। অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এদিকে, বিরোধী দল থেকেও পাঁচ সদস্যের নাম চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, শিগগিরই পাঁচ সদস্যের নাম পাঠাবেন তারা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যার সমাধান সম্ভব হবে। পরে পাঁচ সদস্যের তালিকায় দেয় বিরোধী দল। তারা হলেন- ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন।

জ্বালানি সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের ১০ সদস্যের কমিটিতে যারা আছেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২০তম দিন এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইলো। সরকার ও বিরোধী দলের কাদা ছোড়াছুড়ি নয়, ঐক্যের নজির সৃষ্টি হয়েছে চলমান জ্বালানি সংকট নিরসনে।
বিদ্যুৎ জ্বালানি খাত নিয়ে নিজেদের কিছু পরামর্শ সরকারকে দিতে চেয়েছিল বিরোধী দল। সাড়া দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলার আগ্রহ জানিয়ে স্পিকারের কাছে বার্তা পাঠালেন। বক্তব্যে তুলে ধরলেন ১০ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে আলোচনা করার। কমিটির বৈঠকে বিরোধীদলের পরামর্শ সংকট মোকাবিলায় উপযুক্ত হলে গ্রহণ করার প্রতিশ্রুতি দেন সংসদ নেতা।

পরে বিদ্যুৎ জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান করে সরকার দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেন সংসদ নেতা। অন্য সদস্যরা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবং সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এদিকে, বিরোধী দল থেকেও পাঁচ সদস্যের নাম চান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, শিগগিরই পাঁচ সদস্যের নাম পাঠাবেন তারা।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকার ও বিরোধী দল সহযোগিতার মাধ্যমে এগোলে সমস্যার সমাধান সম্ভব হবে।

পরে পাঁচ সদস্যের তালিকায় দেয় বিরোধী দল। তারা হলেন- ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত এবং সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান।

বিরোধীদলীয় নেতা জানান, এ পাঁচজন সদস্য সরকারি দলের সদস্যদের সঙ্গে জ্বালানি সমস্যা নিরসনে একযোগে কাজ করবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts