দুর্গাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

দুর্গাপুর প্রতিনিধি

গতকাল সোমবার সকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়না, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, জিয়া পরিষদের আহ্বায়ক গোলাম মুরতজা, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা। সভায় মাদক নির্মূল, উপজেলার বিভিন্ন সমস্যা, সেগুলোর সমাধান, উত্তরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট