ঢাকা-বেনাপোল রোডের রেল চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার দাবিটি মিথ্যা

নতুন প্রভাত ডেক্স

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বেনাপোল রোডের রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

তবে অনুসন্ধানে জানা গেছে, এমন কোনো সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষ নেয়নি।

শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ফেসবুক পেজেও (১, ২) এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সাথে যোগাযোগ করে কালবেলা অনলাইন।

তিনি বলেন, ‘ঢাকা-বেনাপোল রোডে সব রেল চলাচল বন্ধ করা হয়নি। শুধু টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও টুঙ্গিপাড়া হয়ে যাওয়া রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রয়েছে। বাকি সব রেল চলাচল করছে।’

অর্থাৎ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস রেলগুলো বন্ধ রয়েছে। ঢাকা-বেনাপোল রোডের বাকি সব রেল স্বাভাবিকভাবেই চলছে।
সূত্র:কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট