প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজ করেছেন এনসিপির প্রতিনিধিদল
নতুন প্রভাত ডেক্স
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। এরপর দুপুর আড়াইটার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপি নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুপুর ১টায় এনসিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে বসেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সূত্র:কালবেলা
