তানোরে মশাল মিছিল ককটেল বিস্ফোরণ, ওসিকে হুমকি
তানোর প্রতিনিধি :
রাজশাহীর তানোরে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। এছাড়াও জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার তালন্দ বা পাঁচন্দর ইউপির কোন এক এলাকায় মশাল মিছিল করা হয় এবং উপজেলার ইলামদহী বাজার ও চকপাড়া গ্রামের মাঝে ঈদগাহ মোড়ে বিএনপি কর্মী শাফিউলের কীটনাশকের দোকানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ সেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক পলাতক রামিল হাসান সুইট নিজের ফেসবুক আইডি থেকে ওসিকে হুমকি দেয়। একের পর এক ঘটনায় শান্তিপ্রিয় উপজেলাকে অশান্ত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে মরিয়া হয়ে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। আর তাদের বাহির থেকে ও স্থানীয় জনপ্রতিনিধিরা অর্থের জোগান দিচ্ছে বলে বিএনপি নেতাদের দাবি। এত ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ফলে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতারের দাবি উঠেছে সাধারণের মাঝ থেকে।
তালন্দ ইউপি বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু জানান, রাতে আমরা সজাগ ছিলাম। কিন্তু কোন সময় তারা মিছিল করে পালিয়ে গেছে বুঝা যায় নি। চকপাড়া ঈদগাহ মোড়ে বিএনপি কর্মী শাফিউলের কীটনাশকের দোকানে জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। আমি বিট অফিসার এএসআই হাসমতকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। তাহলে বুঝতে হবে পুলিশের কি অবস্থা।
পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান জানান, পাঁচন্দর ইউপি এলাকায় মশাল মিছিল হয়নি। তবে ঈদগাহ মোড়ে শাফিউলের কীটনাশকের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা চোরাগুপ্তা হামলা শুরু করেছে। তবে আমরা সজাগ আছে প্রতিহত করার জন্য। জানা গেছে, বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আ”লীগ ও সহযোগী সংগঠনের লকডাউন কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচি সফল করতে উপজেলায় বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে লকডাউনের কোন অবস্থা নেয় তানোরে। সকাল থেকেই সবকিছু স্বাভাবিক অবস্থায় রয়েছে।
গত বুধবার রাত থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৈরাজ্য এবং অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কামারগা বাজার ও তালন্দ বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিল থেকে নৈরাজ্য কারীদের কঠোর ভাবে প্রতিহত করতে একসাথে মাঠে থাকার আহবান জানানো হয়।
এদিকে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পলাতক রামিল হাসান সুইট তার জধসরষ ঐধংংধহ ংবিবঃ নামে ফেসবুক আইডি থেকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে হুমকি দেয়। সে লিখে তানোর থানার ওসিকে বলি আপনারা সীমালঙ্ঘন করেন না। তানোরে নিরহ আ”লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা বন্ধ করুন।
দেয়ালে পিঠ ঠেকে গেলে কি হয় গোপালগঞ্জ থেকে শিক্ষা নিন। পুলিশ আমাদের শক্র না। পুলিশ হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে। চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাজপথে। আমরা দেশ রক্ষার রাজপথে। দেশকে দেওলিয়ার হাত থেকো রক্ষা করতে রাজপথে নেমেছি। তাই তানোরের পুলিশ ভাইদের বলি আপনারা নিরপেক্ষ থাকুন। এই অবৈধ সরকারের সময় ডিসেম্বর পর্যন্ত। তাই আবারও তানোরের পুলিশকে বলি আ”লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা বন্ধ করুন। দেখা হবে আপনাদের সাথে বিজয়ের বেশে।তিনি ২২ ঘন্টা আগে লিখাটি পোষ্ট করেন। তার লিখায় ৩০৮ জন লাইক করেছে, ৮৬ জন কমেন্ট করেছে ও ৫ জন শেয়ার করেছে।
গফ ঋধৎঁশ ঐঁংধরধহ লিখে তোর কতবড় বুকের পাটারে, তোর কলিজা ছিড়ে ফেলব, আমরা তোর আম্মা হাসুকে মৌদির কাছে পাঠিয়েছি, আর তুই হুমকি দিস। মো: সেলিম উদ্দীন সেলিম লিখে, তোর যে এতই বুকের পাটা তাহলে দূরে কেন। গফ অনফঁষষধয লিখে তানোরকে গোপালগঞ্জ ভাবিয়েননা ভাইয়া, একবার প্রকাশ্যে মাঠে নেমে দেখেন, পুলিশকে কিছু করতে হবে না, সাধারণ জনগণ প্রতিহত করবে।
বিএনপি নেতাদের দাবি, স্বৈরাচার সরকারের সময় দেশে কোন ঘটনা ঘটা মাত্রই পুলিশ নানা ভাগে কাজ করে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে। এক দু বছর না প্রায় ১৬-১৭ বছর জঙ্গলে, জমির আইলে পার করতে হয়েছে। এমন কি ফেসবুকে কোন কিছু লিখা যায়নি। বিএনপির কার্যক্রম নিষিদ্ধ ছিল না। তারপরও পুলিশ বাড়িতে এলাকাতে থাকতে দেয়নি। অথচ এখন থানার ওসিকে প্রকাশ্যে ফেসবুকে হুমকি দিচ্ছে। তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান কে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। যার কারনে এসংক্রান্ত তার কোন বক্তব্য পাওয়া যায় নি।
