শেখ হাসিনাকে দেশে ফেরানোর সুযোগ কতটা,বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে যা বলা আছে
বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ব্যাপকভাবে আলোচনায় এসেছে ‘বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি’। বাংলাদেশে সরকারের দিক থেকে শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আসতে পারেন বলে বলা হচ্ছে।এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল বাংলাদেশ। তবে ভারত বরাবরই এ ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা বলে আসছে।মঙ্গলবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। আইন অনুযায়ীই সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।ভারতে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলছেন, চুক্তির ভেতরেই বলা আছে যে ‘প্রত্যর্পণ’ কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কোন ক্ষেত্রে হবে না।শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে বাংলাদেশ সরকারের দিক থেকে ‘শুধুমাত্র প্রত্যর্পণ’ এর কথা বলায় অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে? প্রত্যর্পণ কী:বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে পরে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেফতারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে’।মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন আছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা আছে।বাংলাদেশের সঙ্গে এখন দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রত্যর্পণ করার কথা বলছে। ‘প্রত্যর্পণ প্রসঙ্গ আসলে ওই চুক্তির আওতায় ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা যায় কিনা সেটিও নিশ্চয়ই বিবেচনা আসবে। সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না। তবে মনে রাখতে হবে যে, শেখ হাসিনা নিজেই এখন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তির যে কপি দেওয়া আছে তার দুই নম্বর অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধ কোনগুলো হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে।এতে বলা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝাবে, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়। দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হওয়া সত্ত্বেও অথবা সম্পূর্ণরূপে আর্থিক বা রাজস্বগত প্রকৃতির অপরাধ হলেও, তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। চুক্তিতে কী আছে: তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কি না কিংবা অপরাধটির নামকরণে একই পরিভাষা ব্যবহার করেছে কিনা। চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করা অথবা ওই অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণ করার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা হবে। রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে কী বলা হয়েছে: শেখ হাসিনার সমর্থকরা অনেকেই চুক্তির ৬ নম্বর ধারাটিকে সামনে নিয়ে এসেছেন। তাদের দাবি,ওই ধারার কারণেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের সুযোগ আইনত ভারতের নেই।রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি রাজনৈতিক চরিত্রের অপরাধ হলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে। চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে? চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। চুক্তির ৮ অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ বলা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে আছে- সংশ্লিষ্ট ব্যক্তি যদি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে। কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি।প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হয়।ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরতে হবে বলে বলা হচ্ছে। এখন শেখ হাসিনার দিক থেকে তার আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠানোর পর ‘প্রত্যর্পণ’ ইস্যুটি আবারো আলোচনায় এসেছে। সূত্র: আমাদেরসময়.কম
