তাজা সবজিতে লুকিয়ে আছে বিষ!
শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে হলে বেশি বেশি সবজি খেতে হবে, এ কথা কে না জানে! কিন্তু যে সবজি আমরা খাব, সেটাও তো ঠিক থাকতে হবে। আমরা দেশবাসী, বিশেষ করে রাজধানীবাসী কী সবজি খাচ্ছি প্রতিদিন, জানেন? চলুন, জেনে আসি কালের কণ্ঠের অনুসন্ধানের সঙ্গে— ছোটবেলায় বাবার হাত ধরে তাঁর কৃষিকাজে আসা। এরপর দীর্ঘ ৪০ বছর ধরে তিনি এই এলাকায়ই কুমড়া, শসা, শিম, ভুট্টাসহ বিভিন্ন সবজি ও ধান চাষ করছেন। গত বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, প্রায় দুই বিঘা জমিতে চাষ করা চালকুমড়া ও শসার ক্ষেতে কাঁধে স্প্রে মেশিন নিয়ে কীটনাশক ছিটাচ্ছেন তিনি। একদিকে তাঁর কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, অন্যদিকে বাতাসে আশপাশের ছিটানো কীটনাশক।পাশের ক্ষেত থেকে শসা তুলছিলেন আরেক কৃষক জাহাঙ্গীর আলম। তাঁর ক্ষেতেও আব্দুর রাজ্জাকের ছিটানো কীটনাশকের অংশ উড়ে যাচ্ছিল।আব্দুর রাজ্জাক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা এভাবেই ক্ষেতে বিষ (কীটনাশক) দিই। মাস্কটাস্ক পরি না।মাঝেমধ্যে বিষ দেওয়ার পরে মাথা ব্যথা করে। পরে আবার তা ঠিক হয়ে যায়।’জবাবে আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধারণত যেদিন বিষ দিই, তার এক দিন পরেই ক্ষেতে থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দিই। মাঠের পর মাঠে চাষ করা সবজির জন্য মাঝেমধ্যে পানির আধার তৈরি করা। আর সেখানে যেতেই চোখে পড়ে শত শত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারের পরে খালি মোড়ক ফেলে রাখা হয়েছে।কথা হয় চরদিল্লি গ্রামের কৃষক খালেদুলের সঙ্গে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘মাঠে এখন আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বেগুন, শালগম, ঢেঁড়সসহ বিভিন্ন জাতের সবজি রয়েছে। এসব সবজি নিয়মিতই আমরা পাইকারি বাজারে বিক্রি করছি, আর সেগুলো ঢাকায় চলে যাচ্ছে। আমাদের মধ্যে কয়েকজন কৃষক সরাসরি ঢাকায় নিয়েও বিক্রি করেন।’সবজিক্ষেতে কোন পদ্ধতিতে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ করছেন? জানতে চাইলে খালেদুল বলেন, ‘ঢেঁড়স ও ফুলকপিতে এখন বেশি কীটনাশক দিতে হচ্ছে। সপ্তাহে অন্তত একবার দেওয়া হয়, অনেক সময় দুইবারও দিতে হয়। আর কীটনাশক প্রয়োগ করার দু-এক দিন পরেই সবজি কেটে বাজারে বিক্রি করে ফেলি। এখন সবজির যে চাহিদা, তাতে বেশিদিন অপেক্ষা করলে লাভ করা যায় না।’পাশের গ্রামের কৃষক আলী হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সার কিংবা কীটনাশক দেওয়ার এক দিন পরেই আমরা ফসল কাটি। কী ক্ষতি হইলো, না হইলো সেটা দেখার সময় কই আমাদের? আমার দেওয়া শ্রম, কীটনাশক ও সারের টাকা তুলে সবজি বিক্রি করে লাভ পাওয়াটাই বড় বিষয়। ভালো ব্রান্ডের ২০০ টাকার কীটনাশকে ২০ টাকার মতো লাভ হয়, আর নন-ব্রান্ডের ১০০ টাকার কীটনাশকে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত লাভ হয়। এ জন্য আমরাও এগুলো বিক্রি করি। ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে সংগৃহীত বিভিন্ন শাক-সবজির নমুনা পরীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘ মেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমতে থাকলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, সবজির কিছু নমুনায় ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলা জীবাণুও শনাক্ত হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু দেশের সব ধরনের খাদ্য স্বাস্থ্যসম্মত রাখার প্রত্যয়ে দেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়। তবে কর্তৃপক্ষ কয়েকটি বিধি-প্রবিধি প্রণয়ন করেই তাদের রুটিন দায়িত্ব পালন করছে।
বেগুন ভয়ংকর : সম্প্রতি সায়েন্স জার্নাল ‘নেচার পোর্টফোলিও’তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, দেশে বেগুন উৎপাদনের বিখ্যাত এলাকা জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার কয়েকটি স্থানের বেগুনে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ একাধিক ক্ষতিকর উপাদানের মাত্রাতিরিক্ত উপস্থিতি রয়েছে। উপাদানগুলোর স্বাভাবিক যে পরিমাণে থাকার কথা, তার চেয়েও কয়েক গুণ বেশি উপস্থিতি রয়েছে, যা নিয়মিত গ্রহণের ফলে ক্যান্সারের মতো রোগ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।এ গবেষণার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘বেগুনে উপস্থিত ক্ষতিকর এসব উপাদানসহ এই সবজি দীর্ঘদিন গ্রহণ করলে মানবদেহে ক্যান্সারসহ নানা ধরনের রোগ বাড়তে পারে। এ জন্য দেশব্যাপী বেগুনসহ অন্যান্য সবজির ওপর হেভি মেটালের এ গবেষণা ব্যাপক আকারে চালানো দরকার। খামারিদের ব্যবহার করা মাত্রাতিরিক্ত কীটনাশক কিংবা সারের মাধ্যমে জমিতে সিসা, নিকেল, ক্যাডমিয়ামসহ ক্ষতিকর উপাদান সবজিতে প্রবেশ করতে পারে।’অ্যাটমিক অ্যাবসরপশন স্পেকট্রোফোটোমিটার (এএএস) ব্যবহার করে বাংলাদেশের একটি বিখ্যাত বেগুন উৎপাদনকারী এলাকা থেকে ৬০টি টপ সয়েল (মাটির ওপরের উর্বর অংশ) এবং ৮০টি বেগুনের নমুনায় ট্রেস মেটালের উপস্থিতি নির্ণয় করার জন্য গবেষণাটি করা হয়েছিল। ড. মো. জাকির হোসেন বলেন, ‘আমরা জামালপুর জেলার ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০ স্থানের ৮০টি বেগুনের স্যাম্পল এবং ৬০টি স্থানের মাটির স্যাম্পল নিয়ে কাজ করেছি। এতে আমরা বেশির ভাগ স্যাম্পলেই সিসা ও নিকেলের উপস্থিতি পেয়েছি, যা মানবদেহের জন্য ক্ষতিকর। ওই এলাকার মাটিতেও এসব উপাদানের উপস্থিতি বেশি।’বেগুন এ দেশের অত্যন্ত জনপ্রিয় সবজি। আর এ দেশের মানুষের খাদ্যতালিকায় সারা বছরই বেগুনের তরকারি থাকে (জনপ্রতি দিনে ৭.২৮ গ্রাম)। প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তির দৈনিক চাহিদার উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন, খনিজ ও ফেনোলিক যৌগ সরবরাহ করে বেগুন। যদিও দেশে ও বিদেশে অনেক গবেষণায় এসেছে যে আলু, বেগুন, কচু, আমলকী, মুলা, ঢেঁড়স ও ফুলকপির মতো সবজিতে ধাতব পদার্থ জমার ঝুঁকি রয়েছে।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, গ্রীষ্মকাল (মোট সবজি উৎপাদনের ৯.৬ শতাংশ) ও শীতকাল (মোট সবজি উৎপাদনের ৪.৭ শতাংশ) উভয় মৌসুমেই বাংলাদেশে চাষ করা সবজিগুলোর মধ্যে বেগুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি। আর এই সবজি ফলাতে প্রয়োগ করা অতিরিক্ত মাত্রার কীটনাশকই মানুষের খাবারের প্লেটে যাচ্ছে। সূত্র : কালের কণ্ঠ
