চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে বিএনপি

নতুন প্রভাত ডেক্স:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ ও সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এসব ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে রাজনৈতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। গত সোমনার ও মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মিছিল ও বিক্ষোভের নামে সহিংস কর্মকা-ে জড়ানোর অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে তৎপর রয়েছেন। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সাম্প্রতিক কমিটি ঘোষণার পর দলটির সাংগঠনিক সক্ষমতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে। অতীতের রাজনৈতিক ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে গঠিত নতুন নেতৃত্ব দলকে আরো শক্তিশালী করার পাশাপাশি যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপশক্তির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন দলটির নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিকবিশ্লেষণ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও যারা দলের সঙ্গে ছিলেন, তাদের মূল্যায়নের মধ্য দিয়ে বিএনপির দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষের অপতৎপরতা মোকাবিলা এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্বে পরিবর্তন এনে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা মহানগর উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের শীর্ষ ব্যক্তিদের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকা-ও এ সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। রাজনৈতিকবিশ্লেষণ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হলে কাজ, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে কার্যকর ব্যক্তিকে মূল্যায়ন করা জরুরি। তিনি বলেন, নেতৃত্ব কারও জন্য চিরস্থায়ী নয়। ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই নেতৃত্বে আসার সুযোগ তৈরি হয়। দলের ঐক্য ধরে রাখা, রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন যোগ্য রাজনৈতিক নেতৃত্বের প্রধান দায়িত্ব। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে দল ও দেশের স্বার্থে কাজ করতে হবে। রাজনৈতিকবিশ্লেষণ

জানা যায়, উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্বেও রয়েছেন তিনি। ফলে নগর প্রশাসন পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকা-ে তার ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেনের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এবং যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি। ২০২০ সালে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে সংসদীয় দায়িত্বের পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকা-েও অংশ নিচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ মহানগর উত্তরের কার্যক্রমে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের রাজনৈতিক অভিজ্ঞতা আরো দীর্ঘ। তিনি এর আগে অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নগর পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে দক্ষিণ বিএনপিকে সুসংগঠিত করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। রাজনৈতিকবিশ্লেষণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ছাত্ররাজনীতি থেকে উঠে আসা একজন অভিজ্ঞ সংগঠক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫তম কেন্দ্রীয় সভাপতি হিসেবে ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় সাংগঠনিক কর্মকা- ও আন্দোলন-সংগ্রামে তার সম্পৃক্ততা রয়েছে। ছাত্র ও যুব নেতৃত্বে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে আরো সুসংগঠিত ও গতিশীল করতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

দক্ষিণ মহানগর নতুন কমিটির আরেক পরিচিত মুখ সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে আগে থেকেই যুক্ত। আগের কমিটিতেও তিনি সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ফলে মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার সাংগঠনিক যোগাযোগ নতুন কমিটির কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

সংশ্লিষ্টরা বলছে, বিএনপির জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিট। রাজধানীর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, জনসম্পৃক্ততা বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এই দুই কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে দলটির সাংগঠনিক শক্তি পুনর্গঠনের একটি বার্তা দেওয়া হয়েছে। এদিকে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গোপন তৎপরতা এবং নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের বিষয়টিও নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এসব পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে যেকোনো অপতৎপরতা মোকাবিলায় নতুন কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন তারা।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব। ১৮ কোটি মানুষের দেশে আনসার ও ভিডিপি বাদে পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা প্রায় দুই লাখ। ফলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে সরকার রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। আমরা প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলব। রাজপথে অবস্থান করব। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি এবং রাজনৈতিক ফাঁদ তৈরির যে চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ভালোভাবে সামাল দিয়েছে। রাজনৈতিকবিশ্লেষণ

তিনি বলেন, বাংলাদেশের জনগণ খুনি, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দলটি নিষিদ্ধ। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচারের মুখোমুখি হওয়ার পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারা আদৌ আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে কি না, তা নির্ধারিত হবে। দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকা- চালানো হচ্ছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা করছে। একই সঙ্গে রাজনৈতিকভাবেও এসব কর্মকা- মোকাবিলা করা হচ্ছে। যারা চোরাগোপ্তা হামলা ও নাশকতার সঙ্গে জড়িত এবং অতীতে গণহত্যা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল ও পটকা ফাটিয়ে তারেক রহমানের সরকারকে ভয় দেখানো যাবে না। গত ১৭ বছর ধরে তাদের স্বপ্ন ছিল, জনগণের ভোটে তারেক রহমানকে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করা। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের সরকারকে সফল করতে হবে। এ জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ বা অনৈক্য রাখা যাবে না। সাধারণ মানুষের ওপর শেখ হাসিনার ক্ষোভ ও আক্রোশের অন্যতম কারণ হলো, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির ভ্যানগার্ড হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ছাত্রদলকে। তারেক রহমানের সরকারকে সহযোগিতা করার পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিকখবর পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ইনকিলাবকে বলেন, রাজনীতিতে আসার শুরু থেকেই তার বিশ্বাসÑরাজনীতি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। তাই সব সময় সাধারণ মানুষের কাছাকাছি থেকে তাদের সমস্যা উপলব্ধি করা এবং সাধ্যমতো সমাধানের চেষ্টা করেছেন। তার বাবা ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন তথা বৃহত্তর শ্যামপুর-কদমতলী এলাকার তিনবারের সংসদ সদস্য ছিলেন। সেই সূত্রে ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে মেশা, তাদের সুখ-দুঃখ জানা এবং জনসম্পৃক্ত রাজনীতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তার।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার ও সুযোগ প্রতিষ্ঠায় বিশ্বাস করতেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার পাশাপাশি সব সময় সাধারণ মানুষের কাতারে নিজেকে রেখেছিলেন। মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্কই তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তার রাজনৈতিক আদর্শ, নেতৃত্ব ও জনগণের প্রতি দায়িত্ববোধের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। দল-মত নির্বিশেষে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জনের মূল শক্তি ছিল তাদের জনসম্পৃক্ততা ও জনকল্যাণমুখী রাজনীতি।

রবিন বলেন, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে রাজনীতি করতে চান, তাদের প্রত্যেকের উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করা। রাজনীতির মূল লক্ষ্য হতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিত করা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। নিজের রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, বিগত শাসনামলে তাকেও জুলুম-নির্যাতনের শিকার হতে হয়েছে। ঘর ছেড়েছেন, পরিবার থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু আদর্শ থেকে এক মুহূর্তের জন্যও বিচ্যুত হননি। বরং জনগণকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন সংগ্রামে সাহসের সঙ্গে অংশ নিয়েছেন। রাজনৈতিকবিশ্লেষণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তানভীর আহমেদ রবিন বলেন, যোগ্য নেতৃত্বের হাতেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়। আর দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাজ হলো তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকা। তারা অতীতেও সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। দলের পক্ষ থেকে তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা তার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক ভূমিকা ও দায়িত্ব পালনের স্বীকৃতি বলে মনে করেন তিনি। তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালনের চেষ্টা করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। সরকারিআদেশ দেখুন

বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ইনকিলাবকে বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন দলের জন্য একটি সময়োপযোগী, ইতিবাচক ও দূরদর্শী সিদ্ধান্ত। এ কমিটির মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী, অভিজ্ঞ ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, জুলুম-নির্যাতন ও নানা ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে যারা দলের আদর্শের প্রতি অবিচল ছিলেন, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সব নীতিনির্ধারকের এ সিদ্ধান্তে রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক প্রজ্ঞার প্রতিফলন ঘটেছে।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, মহানগরের দায়িত্ব পাওয়ায় মানুষের কাছে আমাদের জবাবদিহি আরো বেড়েছে। এখন দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনই আমার লক্ষ্য।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল ইনকিলাবকে বলেন, ঢাকার দুই মহানগর কমিটিতে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম, হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যারা দলের আদর্শের প্রতি অবিচল ছিলেন, নতুন নেতৃত্বে তাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকেরা যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করেছেন। এই কমিটির দায়িত্ব হচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা। অতীতের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করতে হবে। দলের পক্ষ থেকে আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের আদর্শ বাস্তবায়ন, গণতন্ত্রের সুরক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল অঙ্গীকার। সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে যে অপতৎরতা করছে সে বিষয়ে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর নেতৃবৃন্দ দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এসেছে। তাই দেশ এবং দেশের মানুষকে নিয়ে যদি কোন অপশক্তি নীল নকশা করে থাকে তা প্রতিহত করবে ঢাকা মহানগর বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইনকিলাবকে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকা-, নাশকতা, অগ্নিসংযোগ ও বোমা হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিঘিœত করে তারা ফায়দা হাসিল করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের এসব অপতৎপরতা কখনোই মেনে নেবে না। তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশের স্থিতিশীলতা, নিরাপত্তা ও জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। রাজনৈতিকবিশ্লেষণ

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রাজধানীর রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের সুরক্ষা এবং যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। কোন অপতৎপরতা করে রেহাই পাওয়ার চিন্তা যদি কেউ করে তাহলে তিনি আকাশ কুসুম চিন্তা করছেন। দেশে অবস্থানরত নিষিদ্ধ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি উস্কানিতে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমজীবীসহ এদেশের সকল শ্রেণির মানুষের উপর যে নির্মমতা চালানো হয়েছে তার দাগ এখনো শুকাইনি তাই যদি কেউ এখন দেশে প্রবেশ করার চেষ্টা করে জনগণ তা অবশ্যই প্রত্যাখ্যান করবে এবং বিএনপি’র সর্বস্তরে নেতা কর্মী তা শক্ত হাতে দমন করবে।
সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট