রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী আলোচনা সভা, র্যালি ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী ও বেসরকারী সংস্থা। প্রতিনিধিরে পাঠানো খবরে বিস্তারিত।
মোহনপুর: এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালি অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় কেশরহাট পৌরসভা বিএনপির আয়োজনে দিবসটি পালন করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এমপি।
নাচোল: এ উপলক্ষে নাচোলে উপজেলা প্রশাসন ও বিএনপির দুই গ্রুপে পৃথক পৃথকভাবে (৭ই নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচন সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম মসজিদুল হক, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী মোবারক হোসেন, পৌর নায়েবে আমির রফিকুল ইসলাম। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও আলাউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (৭ই নভেম্বর) বেলা ১১টার দিকে মহিলা কলেজ মিলনায়তনে পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমানের সভাপতিত্বে এ দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ সকল মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বড়াইগ্রাম: এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
পুঠিয়া: এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) প্রসেনজিৎ সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম প্রমুখ।
সাপাহার: এ উপলবোষ সাপাহারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুজ্জামান, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
তানোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
তানোর: এ উপলক্ষে শনিবার তানোর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
রাসিক: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার এই দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ সকল ওয়ার্ড কার্যালয় ও সিটি হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাদ যোহর সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবন ওয়াক্তিয়া মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী শহীদ জিয়া শিশু পার্ক, কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা এবং শালবাগান শিশু পার্কে বিনামূল্যে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
রামেবি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এরমধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তানজিমুল উম্মাহ: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা, রাজশাহী। শাখা সহকারী কাওসার আলীর সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মাসউদুর রহমান এতে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটির শুরুতে শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে রাজশাহীর স্থানীয় তিনটি মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী সহ খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক ড. নিয়ামুল বারী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসলামই সিদ্দিকী। এছাড়াও ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-শিক্ষা, ঐক্য ও প্রগতি’ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রকল্যান পরিচালক ড. মো: রবিউল ইসলাম সরকার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরনকালে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও দেশের গনতান্ত্রিক যাত্রায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভুমিকা বিষয়ে শিশুদেরকে জানান।
