শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

নতুন প্রভাত ডেক্স:

তিন দিনের সফরে বাংলাদেশে অবস্থানরত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চীনা অতিথিকে সঙ্গ দেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ এবং বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শ্রদ্ধা স্মারক হিসেবে চীনা মন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন। এরপর তিনি পরিদর্শকবইতে স্বাক্ষর করেন।

সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট