“রাজশাহী ডিবির অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার”
চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের সম্মুখ হতে দুইজন মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কৃত অভিযুক্তদ্বয়ের মো: ইসমাইল হোসেন (২৮) ও মো: ইসাহাক আলী (২৪)। মো: ইসমাইল হোসেন ও মো: ইসাহাক আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র। রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত ১ নভেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন রাজাবাড়ীহাট এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার ৬নং মাটিকাটা ইউনিয়নের
বসন্তপুর তিলিবাড়ী গ্রামস্থ নর্থ বেঙ্গল এগ্রো ফার্ম এর সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি অবৈধ মাকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে
বিকাল ৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ ১ নং অভিযুক্ত মো: ইসমাইল হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনের টেমর হতে সাদা রঙের স্বচ্ছ পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ এবং ২ নং অভিযুক্ত মো: ইসাহাক আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনের বামপাশের টেমর হতে সাদা রঙের স্বচ্ছ পলিথিনে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করে।
গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু করা হয়।
